বিভিন্ন প্রকার ড্রাফটিং সিস্টেম আলোচনা ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং-২ (১৯৪১) [Yarn Manufacturing 2 (1941)] কোর্সের অংশ। বিভিন্ন প্রকার ড্রাফটিং সিস্টেম আলোচনা [ drafting systems ] ক্লাসটি, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং-২ (১৯৪১) [Yarn Manufacturing 2 (1941)] এর, ২য় অধ্যায়ের [Chapter 2] এর পাঠ।
বিভিন্ন প্রকার ড্রাফটিং সিস্টেম আলোচনা
ড্রইং মেশিনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত লম্বা দন্ড বা শ্যাফট যার ড্রইং হেড অংশে আঁশসমূহ গ্রিপিং এর জন্য আলাদাভাবে ফ্লুটেড অর্থাৎ ডিজাইন করা থাকে৷ ড্রাফটিং বা আঁশ গ্রিপিং এর জন্য যে অংশ কাজ সম্পাদন করে তাই রোলার৷ টপ রোলার বটম রোলারের মত ফ্রেমের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত লম্বা নয় ড্রাফটিং জোনে ঠিক যতটুকু লম্বা রোলারের প্রয়োজন ঠিক ততটুকুই লম্বা৷ টপ রোলারের উপরে রাবার জাতীয় ঘাট দ্বারা মোড়ানো থাকে যাতে খুব প্রেসার দিলেও আঁশসমূহ কেটে না যায়৷

ড্রাফটিং জোন কি?
ড্রাইং ফ্রেমের প্রধান কাজ ড্রাফটিং ও ডাবলিং কার্ডিং মেশিন থেকে প্রাপ্ত ৪, ৬ বা ৮টি স্লাইভারে ডাবলিং এর দ্বারা ১টি স্লাইভার উৎপন্ন করে৷ পাশাপাশি স্লাইভারসমূহের আঁশ টেনে সোজা ও সমান্তরাল করে সুষম স্লাইভার তৈরি করে৷ ড্রাইং ফ্রেমের সুষম স্লাইভার তৈরির জন্য যে প্রধান ভূমিকা পালন করে তা হল ড্রাফটিং জোন৷ ড্রাফটিং জোনে ২,৩ অথবা ৪ জোড়া রোলার কাজ করে৷
ড্রাফটিং সিস্টেম কত প্রকার ও কি কি?
প্রচলিত ফোর ওভার ফোর পদ্ধতি কি?
ফোর ওভার ফোর পদ্ধতি সবচেয়ে পুরাতন পদ্ধতি৷ বর্তমানে এর ব্যবহার নেই বললেই চলে৷ এ পদ্ধতিতে ড্রাফট পিছনের অঞ্চল থেকে সামনের অঞ্চল পর্যায়ক্রমে বাড়তে থাকে৷ এজন্য এই পদ্ধতিকে গ্র্যাজুয়েটেড ড্রফটিং পদ্ধতিও বলা হয়৷ ফোর ওভার ফোর পদ্ধতিতে মোট ড্রাফট ৬ এবং ডাবলিংও ৬ রাখা হয়৷
থ্রী ওভার থ্রী ড্রাফটিং পদ্ধতি কি?
ড্রইং ফ্রেম যেখানে মোট ড্রাফট ১০ এর নিচে থাকে তাতে ফোর ওভার ফোর ড্রাফটিং পদ্ধতি ব্যবহারের প্রয়োজন নেই৷ সেখানে থ্রী ওভার থ্রী ড্রাফটিং পদ্ধতি ব্যবহার করলেই চলে৷ আরো কিছু শর্ত আরোপ করলেই রোলার স্লিপের মাত্রা কমানো সম্ভব৷ পিছনের জোনে ড্রাফট কম রেখে মূল জোনে ড্রাফট বেশি রাখলেই খুই ভালভাবে স্লিপের মাত্রা কমিয়ে ড্রাফটিং করা সম্ভব৷
থ্রী ওভার ফোর পদ্ধতি কি?
থ্রী ওভার ফোর পদ্ধতিতেই ২য় ও ৩য় নিচের রোলারের উপর একটি বড় ব্যাসযুক্ত সাধন রোলার থাকে৷ স্লাইভার পিছনের রোলারের মধ্য দিয়ে প্রবেশ করানোর পর স্লাইভার ওয়ান ওভার টু পদ্ধতিতে সাজানো অঞ্চলে প্রবেশ করে৷ এ পদ্ধতিতে পিছনের অঞ্চলে খুব অল্প ড্রাফট দেয়া হয় যা ১.০৭ থেকে ২.০ এর মধ্যে৷
টু ওভার থ্রী ড্রাফটিং পদ্ধতি কি?
টু ওভার থ্রী পদ্ধতিটি অনেকটা থ্রী ওভার ফোর পদ্ধতির মতোই শুধু পিছনের জোড়া রোলার বাদ দেয়া হয়েছে৷ সাধারণত এ পদ্ধতি বেশি দৈর্ঘ্যের আঁশের জন্য ব্যবহৃত হয় কম্বড ইয়ার্ন তৈরির জন্য এ ড্রাফটিং পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে৷
প্লাট কোম্পানি প্রেসার বার ড্রাফটিং পদ্ধতি কি?
প্লাট কোম্পানির তৈরি প্রেসার বা ব্যবহার করে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট করা হয় বলে এ পদ্ধতিকে প্রেসার বার ড্রাফটিং পদ্ধতি বলা হয়৷ অনেকটা থ্রী ওভার থ্রী ড্রাফটিং পদ্ধতির মত তবে পার্থক্য এই যে সম্মৃখ জোনে মিডেল রোলারের পর একটি প্রেসার বার ব্যবহার করা হয়৷ প্রেসার বার স্লাইভারের সোজা যাওয়াকে বাধা দেয় ফলে আঁশসমূহ কিছুটা নিয়ন্ত্রিত থাকে৷ বারের কারণে রোলার সেটিং এর তেমন কোন তারতম্য ঘটে না৷
থ্রী ওভার ফোর ড্রাফটিং পদ্ধতি কি?
এটি পূর্বে বর্ণিত থ্রী ওভার ফোর পদ্ধতির অনুরূপ৷ স্যাকো লয়েল কোম্পানি শুধু মধ্যের উপরের রোলারের সাথে স্পর্শ না করে ঠিক নিচে একটি অ্যাডজাস্ট্যাবল গ্যাস রেখে নিচের তৃতীয় রোলারটি অবস্থিত৷ এই গ্যাপের মধ্য দিয়ে যাওয়ার সময় আঁশগুলো সহজেই রোলারের স্লিপের কারণ না হয়ে সামনের দিকে অগ্রসর হয়৷ আর এ রোলারটি কিছুটা প্রেসার বার হিসেবেও কাজ করে৷ সাধারণত লম্বা আঁশ প্রসেস করা হয়৷
থ্রী ওভার ফাইভ রিটার ড্রাফটিং পদ্ধতি কি?
থ্রী ওভার ফাইভ পদ্ধতির নিচের পাঁচটি রোলার বিভিন্ন ব্যাসের হয়ে থাকে৷ যেমন প্রথমটির ব্যাস ৩৫ মি.মি.২য় ও ৩য় রোলারের ব্যাস যথাক্রমে ২৫ ও ২০ মি. মি. এবং ৪র্থ ও ৫ম রোলারের ব্যাস ২৮ মি. মি.৷ এ পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হল রোলারগুলো ভূমিকা সাথে সমান্তরাল থাকার পরিবর্তে অনেকটা বৃত্তের চাপের মতো করে অবস্থান নেয়৷ মেশিনের গিয়ারিং প্রান্তে অবস্থিত একটি স্কেলের সাহায্যে সেটিং ঠিক করা যায় বলে আলাদা কোন সেটিং গেইজের প্রয়োজন হয় না৷ এ ধরনের ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট পোলার ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট অভিহিত করা হয়৷
ফোর ওভার ফোর এস.এ.সি.এম রোলার ড্রাফটিং সিস্টেম কি?
এ পদ্ধতিতে পিছনের দিকে একটার উপর একজোড়া ফিড রোলার থাকে যেখানে স্লাইভার ওয়ান ওভার টু পদ্ধতিতে সাজানো রোলারের মধ্যে প্রবেশ করে৷ মাঝখানের নিচের জোড়া রোলারের মধ্যে প্রথমটি অর্থাৎ সামনেরটা কিছুটা ছোট থাকে কিন্তু পৃষ্ঠগতি একই হয়৷ তবে উপরের রোলারের ব্যাস নিচের দুটির চেয়ে বড় হয়৷ রোলার ল্যাপিং থেকে মুক্ত রাখতে দুটি ভারী রোলার বসানো থাকে৷ এ পদ্ধতিতে রোলার সেটিং সাধারণত পরিবর্তন করা হয় না৷
ফোর ওভার ফাইভ হুইটিন ড্রাফটিং পদ্ধতি কি?
এটি টু ওভার টু এবং ওয়ান ওভার টু এর সম্মিলিত রূপ৷ এ ধরনের ড্রাফটিং সিস্টেমে কোন স্লিপেজ হয় না বললেই চলে এবং আঁশের নিয়ন্ত্রণ খুবই ভাল৷ পিছনের একজোড়া ফিড রোলারের মাধ্যমে স্লাইভারসমূহ মূল ড্রাফটিং জোনে প্রবেশ করে পরবর্তী বটম রোলার দুটির ব্যাস ভিন্ন ভিন্ন হয় কিন্তু সেটিং এর কোন পরিবর্তন করা হয় না৷ নিচের প্রথম রোলারটির ব্যাস ২ ইঞ্চি এবং পিছনের ব্যাস ১.৩/১৬”৷ এ পদ্ধতিতে নিচের ২য় ও ৩য় রোলার অল্প ব্যাসের থাকে এবং কাছাকাছি সেটিং এ থাকে৷ উপরের প্রতিটি রোলারের ব্যাস একই থাকে সাধারণ ১.৩/৮” ব্যাসের হয়ে থাকে৷
বিভিন্ন প্রকার ড্রাফটিং সিস্টেম আলোচনা নিয়ে বিস্তারিত ঃ
