জুট স্পিনিং ফ্রেমের কাজ ক্লাসটি, ডিপ্লোমা ইন টেক্সটাইল টেকনোলোজির [ Diploma in Textile Technology], ১ম পর্বের, জেনারেল টেক্সটাইল প্রসেস-১, ১৯১২ [ General Textile Processing-1, 1912 ] বিষয়ের, ৯ম অধ্যায়, সিমপ্লেক্স [Chapter 9, Simplex] এর ক্লাস। জুট স্পিনিং ফ্রেমের কাজ: ১.ড্রাফটিং, ২.টুইস্টিং, ৩.ওয়াইন্ডিং, ৪.বিল্ডিং।
জুট স্পিনিং ফ্রেমের কাজ
জুট স্পিনিং এর উদ্দেশ্য?
ফিনিশার ড্রয়িং হতে প্রাপ্ত স্লাইভারকে যে সেকশনে সুতায় পরিণত করা হয় সেটি হচ্ছে স্পিনিং সেকশন। লম্বা চিকন স্লাইভারকে পুনরায় প্রয়োজনীয় ড্রাফট প্রয়োহ করে আরও চিকন করা করা হয়। ফ্লায়ারের সাহায্যে তাতে টুইস্ট দেয়া হয়।

- ড্রয়িং মেশিন হতে প্রাপ্ত স্লাইভারকে ড্রাফট প্রয়োগ করে সুতায় পরিণত করা।
- উৎপাদিত সুতাকে সহজে স্থানান্তরের জন্য উপযুক্ত প্যাকেজে জড়ানো।
- সুতার অক্ষ বরাবর আঁশকে রাখার জন্য প্রয়োজনীয় টুইস্ট প্রদান করা।
স্পিনিং কি
সাধারণত স্পিনিং বলতে কটন অর্থাৎ তুলা থেকে সুতা প্রস্তুত করার প্রক্রিয়া কী বোঝায়। তবে আঁশ, কৃত্রিম আঁশ প্রভৃতি প্রস্তুতকরণের জন্য স্পিনিং পদ্ধতি ব্যবহার করা হয়। স্পিনিং কে বাংলায় বয়ন ও বলা হয়। যেসব ফাইবারের মধ্যে সুতা তৈরির গুনাগুন বিদ্যমান থাকে তাকেই টেক্সটাইল ফাইবার বলা হয়।
পৃথিবীতে অনেক ধরনের আঁশ রয়েছে কিন্তু টেক্সটাইল পণ্য তৈরি করার জন্য কিছু সংখ্যক ফাইবার রয়েছে। কারণ সব ফাইবার দ্বারা সুতা প্রস্তুত করা সম্ভব নয়। আঁশের এর মধ্যে কিছু প্রধান গুণাবলী থাকা প্রয়োজন দৈর্ঘ্য, শক্তি। তবে কৃত্রিম আঁশের ক্ষেত্রে দৈর্ঘ্য কোন গুরুত্বপূর্ণ বিষয় নয়, এটা যে কোন দৈর্ঘ্যের হতে পারে।
স্পিনিং সিস্টেম
কাপড় তৈরি করার জন্য সুতা প্রয়োজন আর এই সুতা তৈরির জন্য ফাইবার ব্যবহার করা হয়। আমরা প্রাকৃতিক ভাবে অনেক আশ দেখে থাকি, কিন্তু সব আঁশই টেক্সটাইল ফাইবার নয়। টেক্সটাইল ফাইবার হতে হলে আশে ন্যূনতম দৈর্ঘ্য, শক্তি, সূক্ষ্মতা, নমনীয়তা, আদ্রতা, ধারণ ক্ষমতা ইত্যাদি গুণাবলী বিদ্যমান থাকলে এই ফাইবার দ্বারা সুতা প্রস্তুত করা যাবে।
পুরো স্পিনিং পদ্ধতি কে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রাকৃতিক আঁশ সমূহকে স্পিনিং করার জন্য ছোট ছোট দৈর্ঘ্যের আঁশ সমূহকে বড় দৈর্ঘ্যের আঁশ সমূহকে প্রক্রিয়াকরণের দিক থেকে আলাদা করা হয়ে থাকে। আবার কৃত্রিম আঁশ সমূহকে ফিলামেন্ট আকারে উৎপাদন করার জন্য আলাদা পদ্ধতিতে স্পিনিং করা হয়।

জুট স্পিনিং ফ্রেমের কাজ নিয়ে বিস্তারিত ঃ