ছয় চাকার টেক আপ মোশনের চিত্র ও কার্যপ্রণালি

আজকে আমাদের আলোচনার বিষয়-ছয় চাকার টেক আপ মোশনের চিত্র ও কার্যপ্রণালি

 ছয় চাকার টেক আপ মোশনের চিত্র ও কার্যপ্রণালি (Sketch and illustrate the working principle of 6-wheel take-up motion)

নিম্নের চিত্রে ৬ চাকার টেক-আপ মোশন দেখানো হলো-

 

ছয় চাকার টেক আপ মোশনের চিত্র ও কার্যপ্রণালি

 

এখানে,

A = র‍্যাচেট হুইল

B = স্ট্যান্ডার্ড হুইল

C = চেঞ্চ হুইল

D = সুইং পিনিয়ন

E = স্টাফ বা ক্যারিয়ার হুইল

F = ইমারি বা টেক-আপ রোলার বা বি হুইল

G = ইমারি বা টেক-আপ রোলার

H = ক্লথ

I = মাঝি টেইল

J = ফালক্রাম

K = টেক-আপ লিভার

S = স্নে বা দক্ষি

P = পুশিং পউল বা কেচ

 

ছয় চাকার টেক আপ মোশনের চিত্র ও কার্যপ্রণালি

 

কার্যপ্রণালি ঃ

পুশিং পউল বা কেচটি স্লে ‘S’ থেকে গতি পায়। স্লে যখন বিট-আপ করার জন্য সামনের দিকে অগ্রসর হয় তখন পুশিং পউল ‘P’-টি প্রয়োজন অনুযায়ী র‍্যাচেট হুইল ‘A’ এর এক বা একাধিক দাঁতকে ঘুরায়। র‍্যাচেট হুইল ও স্ট্যান্ডার্ড হুইল একই শ্যাফটে থাকায় স্ট্যান্ডার্ড হুইলও ঘুরবে।

 

ছয় চাকার টেক আপ মোশনের চিত্র ও কার্যপ্রণালি

 

স্ট্যান্ডার্ড হুইল ‘B’ এর সাথে চেঞ্চ হুইলের গিয়ার করা থাকার ফলে চেঞ্জ হুইলও ঘুরবে। আবার চেঞ্জ হুইল ও সুইং পিনিয়ন একই শ্যাফটে থাকায় সুইং পিনিয়ন, ‘D’-ও ঘুরবে। এ সুইং পিনিয়নের সাথে স্টাড হুইলের গিয়ার থাকায় এটিও ঘুরবে।

স্টাড হুইলের সাথে টেক-আপ রোলার হুইলের গিয়ার থাকায় টেক-আপ রোলার হুইল ঘুরবে। টেক-আপ রোলার হুইলটি টেক-আপ রোলারের একপ্রান্তের সাথে সংযুক্ত থাকায় টেক-আপ রোলার ‘G’ গতি পায় এবং টেক-আপ রোলারের সারফেস কন্টাক্টে ক্লথ রোলার থাকায় ক্লথ রোলারের ঘূর্ণনে এর গায়ে কাপড় জড়ায়।

Leave a Comment