গ্যাস সিনজিং মেশিনের বর্ণনা | General Textile Processing 2

গ্যাস সিনজিং মেশিনের বর্ণনা ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল শিক্ষার,জেনারেল টেক্সটাইল প্রসেসিং-২ (১৯২২)।

 

গ্যাস সিনজিং মেশিনের বর্ণনা

 

সিনজিং কি?

কাপড়ের পৃষ্ঠের উপর অবস্থিত যে সব প্রজেক্টিং ফাইবার, হেয়ারি ফাইবার, সুতা বা ছেড়া সুতার প্রান্তভাগ ইত্যাদি থাকে, তা যে পদ্ধতিতে পুড়িয়ে ফেলা হয় তাকে সিনজিং বলে৷ সিনজিং করার ফলে কাপড়ের উপরিভাগ মসূণ হয়৷

মার্সেরাইজিং কাপড়কে সর্বোচ্চ উজ্জ্বলতায় উন্নীত করা যায়৷ কাপড়ে নিখুঁত ডিজাইন ফুটিয়ে তোলার জন্য অবশ্যই কাপড় সিনজিং প্রয়োজন৷ অনথায় কাপড়ে অনুজ্জ্বল প্যাটার্ন  পরিলক্ষিত হবে৷ এজন্য মার্সেরাইজিং এবং প্রিন্টিং এর দৃষ্টিকোণ থেকে সিনজিংকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়৷
কাপড়ের এক পার্শ্ব বা উভয় পার্শ্বই প্রয়োজন অনুযায়ী সিনজিং করা যায়৷ সিনজিং করার পূর্বে কাপড়কে স্টীম হিটেট সিলিন্ডরের সাহায্য শুকিয়ে নেয়া প্রয়োজন৷ কেননা শুকনা কাপড়ের চেয়ে সিনজিং এ ভিজা কাপড় বেশি ঝলসিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে৷
সিনজিং এর সময় কাপড় যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য অপারেটরের দক্ষতার গুরুত্ব অপরিসীম৷ সাধারণত সিনজিং মেশিনের মধ্যে দিয়ে অতি দ্রুত গতিতে কাপড়কে চালনা করা হয় যাতে অগ্নিস্ফুলিঙ্গের যে কোন বিপদ হতে কাপড় রক্ষা পায়৷

গ্যাস সিনজিং

গ্যাস সিনজিং পদ্ধতিতে গ্যাস বার্নার এর সাহায্যে একই সাথে ফেব্রিকের উভয় পাশের প্রজেক্টিং ফাইবার, হেয়ারি ফাইবার ইত্যাদি পুড়িয়ে দূর করা হয়। গ্যাস- সিনজিং মেশিন দ্বারা প্রতি মিনিটে ২৫০ গজ থেকে ৪০০ গজ ফেব্রিক সিনজিং করা যায়। সিনজিং পদ্ধতিগুলোর মধ্যে গ্যাস- সিনজিং পদ্ধতি সবথেকে বেশি সুবিধাজনক। বর্তমানে গ্যাস -সিনজিং পদ্ধতি বেশি ব্যবহৃত হয়। কারণ গ্যাস- সিনজিং মেশিনের সাহায্যে একই সাথে ফেব্রিকের দুই পাশেই নিখুঁতভাবে সিনজিং করা যায়।

 

গ্যাস সিনজিং

 

গ্যাস সিনজিং এর অনেক সুবিধা রয়েছে।

  • গ্যাস -সিনজিং করার ফলে ফেব্রিকের মসৃণতা সুসমতা বেড়ে যায়।
  • ফেব্রিকের ক্যাপাসিটি অনুযায়ী গ্যাসের অগ্নিশিখা বাড়ানো বা কমানো যায়।
  • টানা ও পোড়েনের মধ্যে থাকা প্রজেক্টিং ফাইবারগুলো পুড়িয়ে ফেলা যায় তাই সিনজিং খুব ভালো হয়।
  • অন্যান্য সিনজিং এর তুলনায় গ্যাস -সিনজিং এর উৎপাদন বেশি এবং ফেব্রিক এর গুনাগুন ভালো।
  • গ্যাস -সিনজিং করার পরই ফেব্রিকের ডিসাইজিং বক্সে প্রবেশ করানো হয় তাই ফেব্রিক পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না।
  • গ্যাস -সিনজিং পদ্ধতি দ্বারা ফেব্রিকের উভয় পৃষ্ঠে একই সাথে সিনজিং করা যায়।
  • গ্যাস সিনজিং পদ্ধতিতে ফেব্রিকের চলার পথে একটি ব্রাশ ব্যবহৃত হয়, ব্রাশ ফেব্রিকের সাথে লেগে থাকা প্রজেক্টিং ফাইবারকে কম্বিং এর মাধ্যমে ভালো হবে খাড়া করে দেয় যাতে করে ভালোভাবে পুড়তে পারে।
  • গ্যাস সিনজিং এর ক্ষেত্রে সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় তাই ফেব্রিক সম্পূর্ণরূপে সিনজিং হয়।

 

বিটিং আপ মেকানিজম

গ্যাস সিনজিং মেশিনের বর্ণনা নিয়ে বিস্তারিত ঃ

 

Leave a Comment