কটন ক্যালিব্রেশনের গুরুত্ব

আজকের আলোচনার বিষয়ঃ কটন ক্যালিব্রেশনের গুরুত্ব। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর এফিস এর অন্তর্গত।

 

কটন ক্যালিব্রেশনের গুরুত্ব

 

কটন ক্যালিব্রেশনের গুরুত্ব (Importance of calibration of cotton)

কোন যন্ত্রের দ্বারা কোন কিছু পরীক্ষা করার সঠিক যোগ্যতা যাচাই করার প্রক্রিয়াই হল ক্যালিব্রেশন ।

এইচ.ভি.আই (হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট) এর একটি অসাধারণ ক্যালিব্রেশন নীতি রয়েছে যা দ্বারা নিয়মিতভাবে মেশিন ক্যালিব্রেশন করা যায়। এ পদ্ধতিতে ঐ মেশিনের জন্য এমন কিছু জানা মানের নমুনা (কটন) মেশিন সরবরাহকারী মেশিনের সাথে সরবরাহ করে থাকেন যা দ্বারা মেশিন ক্যালিব্রেট করা হয়। যতক্ষণ পর্যন্ত ঐ মেশিনে ঐ জানা মান না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত মেশিন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আর যখনই ঐ জানা মান পাওয়া যাবে তখনই মেশিন যে কোন অজানা নমুনা পরীক্ষার জন্য প্রস্তুত হবে।

 

কটন ক্যালিব্রেশনের গুরুত্ব

 

কটন ক্যালিব্রেশনের গুরুত্ব

তুলার আঁশ (কটন ফাইবার) এর দৈর্ঘ্য, শক্তি, সূক্ষ্মতা (ফাইননেস) ইত্যাদি ক্যালিব্রেশন করার পূর্বে ফাইবার টেস্টিং ইনস্ট্রুমেন্টস সঠিকভাবে ক্যালিব্রেশন করা অত্যাবশ্যক। ক্যালিব্রেশন কটনের অর্থাৎ জানা মানের কটনের নমুনা (Standard calibrated cotton sample) না পাওয়া গেলে প্রতিটি অজানা নমুনা দ্বারা ফাইবার টেস্টিং ইনস্ট্রুমেন্টস ক্যালিব্রেশন করতে হলে জানা মান না পাওয়া পর্যন্ত মেশিন অ্যাডজাস্ট করে ক্যালিব্রেশন প্রক্রিয়া চালাতে হয়।

 

এ প্রক্রিয়ায় ফাইবার টেস্টিং ইনস্ট্রুমেন্টস এর টেস্টিং কার্যক্রমের সঠিক যোগ্যতা যাচাই করা ঝামেলাপূর্ণ। বর্ণিত অবস্থায় মিলসমূহে কটন ব্যবহারকারীগণ সুতা উৎপাদনের পূর্বে কটন ফাইবারের কাঙ্ক্ষিত প্রপার্টিজ জানার স্বার্থে ফাইবার টেস্টিং ইনস্ট্রুমেন্টস এর সঠিক ক্যালিব্রেশনের জন্য কটন ক্যালিব্রেশন করা ছাড়া কোন বিকল্প নেই।

 

কটন ক্যালিব্রেশনের গুরুত্ব

 

এ ছাড়া আলাপ-আলোচনার মাধ্যমে কাঙ্ক্ষিত মানের কটন ক্রয়ের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তে পৌছাতে ক্যালিব্রেশন কটন স্ট্যান্ডার্ড ক্রেতার জন্য সহায়ক ভূমিকাও পালন করে থাকে ।

Leave a Comment