আজকে আমাদের আলোচনার বিষয়-কার্ড স্ট্রিপিং-এর গুরুত্ব
কার্ড স্ট্রিপিং-এর গুরুত্ব (Important of card stripping)
- কার্ড স্ট্রিপিং এর গুরুত্ব নিম্নে দেয়া হলো—
- ভালো কার্ডিং অ্যাকশন পেতে হলে সিলিন্ডার ও ডফারের ওয়্যারসমূহ স্ট্রিপিং করা প্রয়োজন ।
- সিলিন্ডার, ডফার ইত্যাদি ওয়্যার বা দাঁতের মধ্যে ময়লা জমে থাকলে ভালো কার্ডিং স্লাইভার পাওয়া সম্ভব না কাজেই কার্ড নিয়মিত স্ট্রিপিং করা প্রয়োজন।
- অপচয় কমানোর জন্য স্ট্রিপিং করা জরুরি।
- টেকার-ইন, সিলিন্ডার ও ডফারের ওয়্যারের মধ্যে নেপস, ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ জমে থেকে ভালো কার্ডিং, তথা একক পর্যায়ে আঁশ নিয়ে আসা সম্ভব হয় না।
- কাজেই নিয়মিত স্ট্রিপিং-এর গুরুত্ব অনেক।
- সর্বোপরি মেশিনকে কার্যক্ষম রাখা ও উন্নতমানের স্লাইভার উৎপাদন করার প্রেক্ষিতে স্ট্রিপিং একান্ত প্রয়োজন

স্ট্রিপিং এর প্রকারভেদ (Types of Stripping)
বিভিন্ন প্রকারের কার্ড স্ট্রিপিং করা সম্ভব। নিচে চার প্রকারের কার্ড স্ট্রিপিং দেখানো হলো।
- ব্রাশ স্ট্রিপিং (Brush Stripping)
- হুডেড স্ট্রিপিং (Hooded Stripping)
- ভ্যাকুয়াম স্ট্রিপিং (Vacuum Stripping)
- কন্টিনিউয়াস স্ট্রিপিং (Continuous Stripping)
ব্রাশ স্ট্রিপিং (Brush Stripping)
ব্রাশ স্ট্রিপিং রোলার স্ট্রিপিং ও বলা হয়। ১৪” ইঞ্চি দৈর্ঘ্যের ৬” ইঞ্চি ব্যাসের স্ট্রিপিং কিলেট দ্বারা আবৃত রোলার একেই রোলার স্কেটিং বলা হয়।
রোলার সিলেন্ডার ও দফার রোলারের ঘূর্ণনের বিপরীত দিকে চলে তাই সিলিন্ডার ও ডফারের ওয়্যার পরিষ্কার হয়।

হুডেড স্ট্রিপিং (Hooded Stripping)
যখন স্টেপিং করা হয় তখন কার্ড রুমে ডাস্ট অফলাইন বাতাসে উড়ে বেড়াতে থাকে, যা উপস্থিত সবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ হয়ে দাঁড়ায়। তার কারণেই স্ট্রিপিং ব্রাশের ওপর একটি মেটাল হূড পুরো ডিভাইসটিকে আবৃত করে রাখে। বায়ু প্রবাহের মাধ্যমে অপদ্রব্যগুলো হূড থেকে দূর করা হয়।
ভ্যাকুয়াম স্ট্রিপিং (Vacuum Stripping)
ভ্যাকুয়াম স্ট্রিপিং দ্বারা রোলার স্ট্রিপিং এর চেয়ে ভালো ফল পাওয়া যায়। সাধারণত বাতাস প্রবাহের মাধ্যমে সিলিন্ডার, ডফার ও ফ্লাট হতে অপদ্রব্য/ময়লা খুব সহজেই দূর করা সম্ভব। ভ্যাকুয়াম স্ট্রিপিং শক্তি চালিত পাম্পের সাহায্যে এ বায়ু প্রবাহের সৃষ্টি করা হয়।
কন্টিনিউয়াস স্ট্রিপিং (Continuous Stripping)
এই কন্টিনিউয়াস স্ট্রিপিং এর প্রচলন নেই বললেই চলে। ক্রমাগত স্ট্রিপিং সাধারনত সিলিন্ডার ও ডফারের মধ্যে স্থাপন করা হয়। যেই আঁশগুলো ডফারে না গিয়ে সিলিন্ডারে থেকে যায়, সেই আঁশগুলো পুনরায় প্রসেসের আঁশের মধ্যে ফিরিয়ে দেওয়াই ক্রমাগত স্ট্রিপিং এর মূল উদ্দেশ্য।
