আজকে আমরা কাপড় পরীক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর কাপড় পরীক্ষার এর অন্তর্গত।

কাপড় পরীক্ষার প্রয়োজনীয়তা
কাপড় মানুষের জীবনে অত্যাবশ্যকীয় একটি উপাদান। মানুষের মৌলিক চাহিদার মধ্যে বস্ত্রের স্থান দ্বিতীয়। তাই ফেব্রিক টেস্টিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণত কাপড়ের যেসব গুণাবলি পরীক্ষা করা হয় তাহল : সুতার নম্বর, ক্রিম্প শক্তি ও প্রসারণ, কাপড়ের ওজন, একক দৈর্ঘ্যে সুতার সংখ্যা, স্পর্শানুভূতি ভাঁজ রোদ ও ভাঁজ থেকে ফিরে আসার ক্ষমতা, বায়ু প্রভোতা, ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা, সংকোচন পরীক্ষা, বিভিন্ন ফাস্টনেস পরীক্ষা ইত্যাদি কাপড়ের বিভিন্ন পরীক্ষার জন্য নমুনায়ন অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়।
একটি লটের কাপড়ের নানাবিধ গুণাবলি পরীক্ষা করার জন্য সর্বনিম্ন পরীক্ষার সংখ্যা অনেকাংশে নির্ভর করে লটের আকার এবং পরীক্ষিত গুণাবলির কাঙ্ক্ষিত ফলাফলে কতটা নির্ভুল প্রয়োজন তার উপর।

কাপড় পরীক্ষার প্রয়োজনীয়তা (Importance of fabric testing)
বস্ত্র মানবজাতির জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বস্তু। মানুষের মৌলিক চাহিদার মধ্যে খাদ্যের পরেই বস্ত্রের স্থান। তবে এ কথাও ঠিক যে, খাদ্য ছাড়া কয়েক দিন বেঁচে থাকা সম্ভব হলেও এ সভ্য সমাজে বস্ত্র ছাড়া এক মুহূর্তও কল্পনা করা যায় না। মানুষ লজ্জা নিবারণের জন্য এবং প্রতিকূল আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর জন্য বস্ত্র ব্যবহার করলেও বর্তমানে শুধু এসব ক্ষেত্রেই বস্ত্রের ব্যবহার সীমাবদ্ধ নেই।

বস্ত্রের সাধারণ ব্যবহার ছাড়াও বস্ত্র বিভিন্ন প্রকার শিল্পকারখানায় উপকরণ হিসাবে, যুদ্ধে, এমনকি নভোযান নির্মাণে এবং নভোচারীরাও ব্যবহার করছে। বক্সের এ সমস্ত ভিন্ন ভিন্ন ব্যবহারিক ক্ষেত্রে ব্যবহৃত বস্ত্রসমূহের গুণাবলিও অবশ্যই ভিন্ন হতে হবে। তাই যেসব উদ্দেশ্য সাধনের জন্য বস্ত্রটি প্রস্তুত করা হয়েছে, সেসব উপাদান বা গুণাবলি ঐ বক্সে আছে কি না তা নির্ণয় করাই বস্ত্র পরীক্ষার মূল উদ্দেশ্য।