কাপড় পরীক্ষার জন্য নমুনায়নের প্রয়োজনীয়তা

আজকে আমরা কাপড় পরীক্ষার জন্য নমুনায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর কাপড় পরীক্ষার এর অন্তর্গত।

 

কাপড় পরীক্ষার জন্য নমুনায়নের প্রয়োজনীয়তা

 

কাপড় পরীক্ষার জন্য নমুনায়নের প্রয়োজনীয়তা (Importance of sampling of fabric for testing)

কাপড়ের বিভিন্ন পরীক্ষা করার জন্য কাপড়ের নমুনায়ন (sampling) একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে কাপড়ের দেশীয় চাহিদা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি বিদেশে কাপড় রপ্তানিও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় কাপড়ের গুণগত মান সঠিক রাখা এবং বৃদ্ধি করার জন্য কাপড়ের ভৌত বৈশিষ্ট্যসমূহ (Physical characteristics) নিরূপণ করা যথেষ্ট গুরুত্ব বহন করে। আর এ নিরূপণের নির্ভুল ফলাফল পাওয়ার জন্য পরীক্ষিত কাপড়ের নমুনা সংগ্রহের বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ । এজন্য নমুনায়নের প্রতিটি স্তরে অবাধ নমুনায়নের জন্য দৈব (Random) নমুনায়ন পদ্ধতি অবলম্বন করা দরকার ।

 

কাপড় পরীক্ষার জন্য নমুনায়নের প্রয়োজনীয়তা

 

অনেকগুলো বিষয় কাপড়ের গুণগত মান নিরূপণে প্রভাব বিস্তার করে, যেমন- কাপড়ের উইভের ধরন, ব্যবহৃত সুতার বৈশিষ্ট্য, কাপড়ের ফিনিশিং ট্রিটমেন্ট ইত্যাদি। একটি কাপড়ের টানা সুতার বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে পড়েন সুতার বৈশিষ্ট্য হতে আলাদা হতে পারে। এ ছাড়া প্রতি ইঞ্চি বা সেমি এ টানা সুতার সংখ্যা ও প্রতি ইঞ্চি বা সেমি এ পড়েন সুতার সংখ্যাও ভিন্ন ভিন্ন হতে পারে।

 

এ ছাড়াও টানা সুতাগুলো যেহেতু ভিন্ন ভিন্ন প্যাকেজ থেকে নেয়া হয় এবং কাপড়ের ভিন্ন ভিন্ন জায়গার পড়েন সুতাও ভিন্ন ভিন্ন পার্ন থেকে আসে সেহেতু কাপড়ের বৈশিষ্ট্যের বিষয়ে একটি পূর্ণাঙ্গ এবং বিশ্বাসযোগ্য ধারণা পাওয়ার জন্য কাপড়ের ভিন্ন ভিন্ন জায়গা হতে পরীক্ষিত নমুনা সংগ্রহ অতীব জরুরি, যা কাপড়ের টানা ও পড়েন উভয় দিকের বিভিন্ন বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে।

 

কাপড় পরীক্ষার জন্য নমুনায়নের প্রয়োজনীয়তা

 

অন্যথায় কাপড়ের নমুনা সংগ্রহের অদূরদর্শিতার কারণে পরীক্ষার ফলাফল নির্ভুল নাও হতে পারে। এজন্য কাপড়ের বিভিন্ন বৈশিষ্ট্য পরিমাপ তথা নির্ভুল ফলাফল পাওয়ার মত নমুনায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

Leave a Comment