কাপড় পরীক্ষার অনুশীলনী

আজকে আমরা কাপড় পরীক্ষার অনুশীলনী সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর কাপড় পরীক্ষার এর অন্তর্গত।

 

কাপড় পরীক্ষার অনুশীলনী

 

কাপড় পরীক্ষার অনুশীলনী

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

১. কাপড় পরীক্ষার আদর্শ টেস্টিং আবহাওয়া কত রাখা হয়।

উত্তরঃ ২% আপেক্ষিক আর্দ্রতা এবং ২৭°C তাপমাত্রা।

২. ISI – এর পূর্ণরূপ কী?

উত্তরঃ International standard institute

৩. কাপড়ের চারটি পরীক্ষার নাম লেখ ।

উত্তরঃ কাপড়ের চারটি পরীক্ষার নাম নিম্নে দেওয়া হল

১। কাপড়ের শক্তি,

২। ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা,

৩। সংকোচন,

৪। ফার্স্টনেস.৪. লট সাইজ ৯ থেকে ১৫ হলে নির্বাচিত বেল সংখ্যা কত?

উত্তরঃ লট সাইজ ৯ থেকে ১৫ হলে নির্বাচিত বেল সংখ্যা ৩

৫. নমুনায়নের জন্য কোন পদ্ধতি উত্তম?

উত্তরঃ নমুনায়নের জন্য নৈব নমুনায়ন পদ্ধতি উত্তম।

 

কাপড় পরীক্ষার অনুশীলনী

 

৬. মানুষের মৌলিক চাহিদার মধ্যে বস্ত্রের স্থান কত? (উত্তর) মানুষের মৌলিক চাহিদার মধ্যে বস্ত্রের স্থান দ্বিতীয় কোন কোন কাপড় পরীক্ষার ক্ষেত্রে আদর্শ আবহাওয়া বাধ্যতামূলক?

উত্তরঃ নিম্নলিখিত কাপড় পরীক্ষার ক্ষেত্রে আদর্শ আবহাওয়া বাধ্যতামূলক

১। উল কাপড়

২ সিল্ক কাপড়

৩। ক্যামব্রিক

৪. ভ্যালবেট কাপড়

৭. কাপড়ের আকৃতিগত বৈশিষ্ট্য বলতে কী বুঝায়? –

উত্তরঃ কাপড়ের দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্ব এর সমন্বয়ে যে বৈশিষ্ট্য আলোকপাত হয়, তাকে কাপড়ের আকৃতিগত

বৈশিষ্ট্য বলে ।

৮. আদর্শ টেস্টিং আবহাওয়া বলতে কী বুঝায়?

উত্তরঃ সাধারণত আদর্শ টেস্টিং আবহাওয়া বলতে তাপমাত্রা 27° 2° সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 65 2% বিদ্যমান, উক্ত আবহাওয়াকে আদর্শ টেস্টিং আবহাওয়া বলে।

 

১০। সুতা প্রস্তুতিতে কাঁচামাল খরচ সুতা তৈরির মোট খরচের কয় শতাংশ?

উত্তরঃ সুতা প্রস্তুতিতে কাঁচামাল খরচ সুতা তৈরির মোট খরচের ৭০ শতাংশ।

১১। কী কী বিষয় কাপড়ের গুণগত মান নিরূপণে প্রভাব বিস্তার করে?

উত্তরঃ কাপড়ের উইভের ধরন, ব্যবহৃত সুতার বৈশিষ্ট্য, কাপড়ের ফিনিশিং ট্রিটমেন্ট ইত্যাদি ।

১২। কাপড়ের আকৃতিগত বৈশিষ্ট্যগুলো কী কী?

উত্তরঃ কাপড়ের আকৃতিগত বৈশিষ্ট্যগুলো হল-

১। দৈর্ঘ্য

২। প্রস্থ এবং

৩। পুরুত্ব

 

কাপড় পরীক্ষার অনুশীলনী

 

১৩। কাপড় তৈরিতে কয় ধরনের সুতা ব্যবহৃত হয় ও কী কী?

উত্তরঃ কাপড় তৈরিতে দুই ধরনের সুতা ব্যবহৃত হয়, যেমন-

১। টানা সুতা

২। পড়েন সুতা

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

১. কাপড়ের বৈশিষ্ট্য অনুসারে এর কী কী শক্তি পরীক্ষা করা হয়।

উত্তরঃ ১. টেনসাইল স্ট্রেংথ,

২. টিয়ারিং স্ট্রেংথ এবং

৩। বাস্টিং স্ট্রেংথ।

২. কাপড় পরীক্ষার জন্য নমুনায়নের প্রয়োজনীয়তা সংক্ষেপে বর্ণনা কর।

উত্তরঃ কাপড় পরীক্ষার জন্য নমুনায়নের প্রয়োজনীয়তা অপরিসীম। বর্তমানে কাপড়ের দেশীয় চাহিদা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি বিদেশে কাপড় রপ্তানিও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় কাপড়ের গুণগতমান সঠিক রাখা এবং বৃদ্ধি করার জন্য কাপড়ের ভৌত বৈশিষ্ট্যসমূহ নিরূপণ করা যথেষ্ট গুরুত্ব বহন করে। আর এ নিরূপণের নির্ভুল ফলাফল পাওয়ার জন্য পরীক্ষিত কাপড়ের নমুনা সংগ্রহের বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। এজন্য নমুনায়নের প্রতিটি স্তরে অবাধ নমুনায়নের জন্য নৈব নমুনায়ন পদ্ধতি অবলম্বন করা দরকার

৩. একক দৈর্ঘ্যের সুতার সংখ্যা নির্ণয়ের পদ্ধতি কয়টি ও কী কী?

উত্তরঃ একক দৈর্ঘ্যের সুতার সংখ্যা নির্ণয়ের পদ্ধতি দুটি, যথা-

১. একক দৈর্ঘ্যের টানা সুতা

২। একক দৈর্ঘ্যের পড়েন সুতা।

৪। কাপড়ের ওজন নির্ণয়ের দুটি পদ্ধতির নাম লেখ ।

উত্তরঃ কাপড়ের ওজন নির্ণয়ের পদ্ধতি দুটি নিম্নরূপ ঃ

১. প্রতি একক ক্ষেরের ওজন

২. প্রতি একক দৈর্ঘ্যের ওজন।

৫. কাপড়ের পাঁচটি বৈশিষ্ট্যের নাম লেখ। (উত্তর) কাপড়ের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ

১ কাপড়ের দৈর্ঘ্য

২। রং

৩। কাপড়ের শক্তি

৪। কাপড়ের স্থায়িত্বতা

৫। কাপড়ের চাকচিক্যতা।

 

টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ সূচিপত্র

 

৬. কয়েকটি ইয়ার্ন প্যাকেজের নাম লেখ।

উত্তরঃ ইয়ার্ন প্যাকেজসমূহের নাম নিম্নরূপ :

১। স্পুল

২। পান

৩। কোন

৪। ভি-কোন

৫। চিজ

৭. ফেব্রিক টেস্টিং বলতে কী বুঝায়?

উত্তরঃ ফেব্রিক টেস্টিং বলতে কাপড়ের বিভিন্ন গুণাবলি যেমন- আকৃতিগত বৈশিষ্ট্য, সুতার নম্বর, কাপড়ের ওজন, ক্রিম্প, শক্তি ও প্রসারণ, বায়ু প্রভেদ্যতা, ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা, ইত্যাদি পরীক্ষা করাকে বুঝায়। কাপড়ের গুণগত মান রক্ষার জন্য কাপড় পরীক্ষা করা অতীব জরুরি একটি কাজ।

৮. ফেব্রিক টেস্টিং এর জন্য কোন কোন গুণাবলি বিবেচনা করা হয়?-

উত্তর: ফেব্রিক টেস্টিং এর জন্য যেসব গুণাবলি বিবেচনা করা হয় তা নিম্নরূপ

১। আকৃতিগত বৈশিষ্ট্য,

২। একক দৈর্ঘ্যে সুতরাং সংখ্যা,

৩। সুতার নম্বর,

৪। কাপড়ের ওজন

৫। ক্রিম্প

৬। শক্তি ও প্রসারণ

৭। স্পর্শানুভূতি,

৮। বায়ু প্রভেদ্যতা,

৯। ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা ও

১০। বিভিন্ন ফাস্টনেস পরীক্ষা

 

কাপড় পরীক্ষার অনুশীলনী

 

 রচনামূলক প্রশ্ন

১. কাপড় পরীক্ষার প্রয়োজনীয়তা লেখ।

২. কাপড়ের বিভিন্ন গুণাবলির নাম লেখ।

৩.কাপড় পরীক্ষার জন্য নমুনায়নের প্রয়োজনীয়তা আলোচনা

৪. কাপড়ের গুণগত মান নির্ণয়ের ক্ষেত্রে পরীক্ষার সংখ্যা অত্যন্ত গুরুত্ব বহন করে আলোচনা কর।

Leave a Comment