আজকে আমরা কাপড়ের প্রস্থ পরিমাপ সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর কাপড়ের আকৃতিগত পরীক্ষার এর অন্তর্গত।

কাপড়ের প্রস্থ পরিমাপ (Method of defermining the width of fabric)
কাপড় হচ্ছে একটি নমনীয় উপাদান যা প্রাকৃতিক বা কৃত্রিম সুতা বা তন্তুর দিয়ে তৈরী হয়। পাঁকিয়ে সুতা তৈরীতে সাধারনত ব্যবহৃত হয় উল, তিসি, তুলা, বা অন্যান্য উপাদান। সেলাই, কাটা, বোনা, বাঁধা ইত্যাদির সাহায্যে কাপড় তৈরী হয়।
বোনা সুতো দিয়ে তৈরী যে কোন বস্তুকে কাপড় বলা হয়। কাপড় কেটে, সেলাই করে, প্রশস্ত করে অন্যান্য গার্মেন্ট পণ্য প্রস্তুত করা হয়। ব্যবহারের উপর ভিত্তি করে কাপড়ের ভিন্ন ভিন্ন নাম হয়।

কাপড় বুনানোর সময় ব্যবহৃত ওয়ার্প এবং ওয়েফ থ্রেডগুলিকে সেলাইয়ের সময় কাপড়ের প্রস্থ এবং দৈর্ঘ্য বলা হয়।কাপড়ের প্রস্থ হল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নেওয়া পরিমাপ। সাধারণত, কাপড়গুলি 90 সেমি, 120 সেমি এবং 140 সেমি প্রস্থে উত্পাদিত হয়। সাধারণভাবে, 90 সেমি প্রস্থের কাপড়গুলি পোশাক তৈরিতে ব্যবহৃত হয়।
কাপড়ের প্রস্থ বলতে এর এক পাশের পাড়ের বাহিরের দিক হতে অন্য পাশের পাড়ের বাহিরের দিকের দূরত্বকে বুঝায়, যা কাপড়ের দৈর্ঘ্যের সাথে খাড়াভাবে পরিমাপ করা হয়। কাপড়ের গ্রন্থ পরিমাপ করার জন্য এর ৪৮ ঘণ্টা কন্ডিশনিং করা হয়। এরপর পুরো দৈর্ঘ্য থেকে কমপক্ষে ১ গজ কাপড় নিয়ে একটি নির্দিষ্ট দৈর্ঘ্য পর পর কমপক্ষে ১০টি পাঠ নিয়ে তার গড় গ্রন্থ নির্ণয় করা হয়। আর যদি দৈর্ঘ্য ১ গল্পের কম হয় তবে ৩টি পাঠ নেয়া হয়। তবে কাপড়ের গ্রন্থ যথার্থভাবে নির্ণয়ের জন্য নিম্নলিখিত অ্যালাউন্স ধরা হয়।

(ক) ১৮ ইঞ্চি বা অধিক প্রস্থের কাপড়ের ক্ষেত্রে ০.১ ইঞ্চি
(খ) ১৮ ইঞ্চির কম কিন্তু ৪ ইঞ্চির বেশি গ্রন্থের কাপড়ের জন্য ০.০৫ ইঞ্চি
(গ) ৪ ইঞ্চির কম গ্রন্থের কাপড়ের ক্ষেত্রে ০.০২ ইঞ্চি।