আজকে আমরা ব্যবহারিক : কাপড়ের ক্রিজ রিকভারি নির্ণয়করণ আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর ব্যবহারিক অংশের অন্তর্গত।

ব্যবহারিক : কাপড়ের ক্রিজ রিকভারি নির্ণয়করণ (Determine the crease recovery of fabrics)
ক্রিজ
সুতার বা কাপড়ের কোন কারণে আকৃতির পরিবর্তন ঘটলে কাপড় এ ক্রিজ বা ভাঁজ পড়ে। কাপড়ের বা সুতার এ আকৃতির পরিবর্তনের কারণে তা কুঁচকিয়ে যায়। যার ফলে ভাঁজের সৃষ্টি হয়।
ক্রিজ রিকভারি
যে গুণাবলির কারণে কোন কাপড়ে ভাঁজ করার পরও কাপড়টি আপনা আপনি কোন বাহ্যিক বলের সাহায্য ছাড়াই পূর্বাবস্থায় ফিরে আসে তাকে ভাঁজ থেকে ফিরে আসার ক্ষমতা বা ক্রিজ রিকভারি বলে ।

উদ্দেশ্য ঃ
১। কাপড়ের ক্রিজ রিকভারি সম্বন্ধে জানা।
২। কাপড়ের গুণাগুণ নির্ণয় করা ।
৩। কাপড়ের কাঠিন্য সম্পর্কে জানা।
ক্রিজ রিকভারি পরিমাপের যন্ত্রপাতি (Instrument of crease recovery measurement)
যে সমস্ত যন্ত্রের সাহায্যে কাপড়ের ক্রিজ রিকভারি পরিমাপ করা হয় তা হল ঃ
১। দি টুটাল ক্রিজ রিকভারি টেস্টার (The tootal crease recovery tester)
২। দি শার্লি ক্রিজ রিকভারি টেস্টার (The shirley crease recovery tester)
৩। দি লিনরা সানরে ক্রিজ ইভ্যালুয়েটর (The LINRA sunray crease evaluator) ।

A = গোলাকার ডায়াল,
B= ক্ল্যাম্প,
C = নমুনা,
D = নাইফ এজ,
E = লেভেলিং স্ক্রু
শার্লি ক্রিজ রিকভারি টেস্টার :
এক্ষেত্রে ক্রিজ রিকভারি পরিমাণগতভাবে নির্ণয় করা হয়, যা ক্রিজ রিকভারি কোণ নামে অভিহিত ।
এক্ষেত্রে এক টুকরা ভাঁজহীন আয়তাকার কাপড়ের টুকরাকে সমান মাঝখান দিয়ে ভাঁজ করে তার নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ ওজন চাপানো হয়। তারপর ওজন অপসারণ করে নমুনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে রিকভার করতে দেওয়া হয়। এ অবস্থায় রিকভারির পরিমাণ ভাঁজের প্রান্তদ্বয়ের মাধ্যমে কোণ দ্বারা প্রকাশ করা হয়। এই কোণকেই ক্রিজ রিকভারি কোণ বলা হয়।
কাপড়ের ক্রিজ রিকভারি করার জন্য এ মেশিনটি একটি আধুনিক মেশিন ।
এ যন্ত্রে পরীক্ষিত নমুনা ধরে রাখার জন্য ক্ল্যাম্প থাকে, যা একটি বৃত্তাকার ডায়ালের সাথে আটকানো থাকে। কৃতকার ডায়ালের নিচে একটি নাইফের ধারালো প্রাপ্ত এবং ইনডেক্স লাইন থাকে যা দ্বারা রিকভারি কোণ পরিমাপ করা হয়।
এ যন্ত্রের ডিগ্রির স্কেল ডায়ালের উপর খোদাই করা থাকে। কাপড় থেকে টেমপ্লেটের সাহায্যে ২ ইঞ্চি লম্বা এবং ১ ইঞ্চি গ্রহ বিশিষ্ট নমুনা কাটা হয়। এ নমুনাকে সতর্কতার সাথে মাঝখান দিয়ে ভাঁজ দেয়া হয়। পরে এটিকে গ্লাস প্লেটের মধ্যে স্থাপন করা হয় এবং ২ কেজি ওজন দ্বারা চেপে ধরে রাখা হয়। ১ মিনিট পরে এ ওজন নমুনা থেকে অপসারণ করা হয়।
ওজন অপসারণ করার পর নমুনাকে যন্ত্রের ক্যাম্পে স্থানান্তর করা হয়। আর এজন্য নমুনার একপ্রান্ত টুজার দ্বারা ধরে রাখা হয় এবং অপর প্রান্ত ক্যাম্পে স্থাপন করা হয়, যা আস্তে আস্তে ভাঁজ অপসারণ করতে থাকে।
এ অবস্থায় নুমনার প্রান্তকে নাইফের ধারালো প্রান্তের সাথে লাইন বরাবর রাখার জন্যে মন্ত্রের ডায়ালকে ঘুরানো হয়, এ অবস্থায় কাপড়কে রিকভারি করার জন্য আরও ২ মিনিট সময় দেয়া হয়। পরে খোদাই করা স্কেল থেকে ভাজের প্রা স্বপ্নের মধ্যের কোণ পরিমাপ করা হয়, যা ক্রিল রিকভারি কোন নামে পরিচিত।
কাপড়ের টানা ও পড়েন বরাবর আলাদা আলাদাভাবে রিকভারি কোণ নির্ণয় করা হয়। এ লক্ষ্যে প্রতি ডিরেকশনে কমপক্ষে ১০টি করে নমুনা পরীক্ষা করা হয় যার মধ্যের অর্ধেক নমুনার ভাঁজ কাপড়ের ফেস সাইডে এবং অর্ধেক নমুনার ভাঁজ কাপড়ের ব্যাক সাইডে দেয়া হয়। এভাবে ১০টি করে নমুনা পরীক্ষা করে এদের গড় নির্ণয় করা হয়।

সাবধানতাঃ
এখানে উল্লেখ্য যে, যে কাপড়ের ক্রিয়া রিকভারি নির্ণয় করতে হবে তা অবশ্যই কন্ডিশনিং করতে হবে। আর এ পরীক্ষা অবশ্যই আদর্শ টেস্টিং আবহাওয়াসম্পন্ন হতে হবে। কাপড়ের নমুনা কাটার সময় দৈব নমুনায়ন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবার নমুনা যাতে কাপড়ের সেলভেজ বা প্রান্ত থেকে নেয়া না হয় তা লক্ষ রাখতে হবে। এ ছাড়াও কাপড়ের ভাঁজ পড়া বা অন্য কোন কারণে বিচ্যুত হওয়া অংশ থেকে নমুনা নেয়া যাবে না।
ব্যবহারিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ মৌখিক প্রশ্নোত্তর
১। ক্রিজ বলতে কী বুঝায়?
উত্তর: সুতায় বা কাপড়ে কোন কারণে আকৃতির পরিবর্তন ঘটলে কাপড়ে ক্রিজ বা ভাঁজ পড়ে। ফলে কাপড় বা সুতা কুঁচকিয়ে যায় এবং ক্রিজ বা ভাঁজের সৃষ্টি হয়।
২। ক্রিজ রিকভারি পরিমাপের দুইটি যন্ত্রের নাম লেখ
উত্তর: (i) দি টুটাল ব্রিজ রিকভারি টেস্টার,
(ii) দি শার্লি ক্রিা রিকভারি টেস্টার।
৩। কোন কাপড়ের ক্রিজ রিকভারি সবচেয়ে বেশি?
উত্তর: উল কাপড়ের
৪। ক্রিজ রিকভারির জন্য কতটুকু পরিমাপের নমুনা নেয়া হয়?
উত্তর: ২” লম্বা এবং ১” প্রস্থ বিশিষ্ট নমুনা নেওয়া হয়
৫। ক্রিজ রিকভারি টেস্টারের তিনটি যন্ত্রাংশের নাম লেখ।
উত্তর: ১। গোলাকার ডায়াল ২। ক্ল্যাম্প ৩। নমুনা।