ব্যবহারিক : কাপড়ের ওজন নির্ণয়করণ

আজকে আমরা ব্যবহারিক : কাপড়ের ওজন নির্ণয়করণ আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর ব্যবহারিক অংশের অন্তর্গত।

 

কাপড়ের ওজন নির্ণয়করণ

 

ব্যবহারিক : কাপড়ের ওজন নির্ণয়করণ (Determine the mass per unit area of a fabric)

ভূমিকা :

একটি জানা ক্ষেত্রের ওজন নির্ণয় করে সে ওজনকে জানা ক্ষেত্র দ্বারা ভাগ করলেই একক ক্ষেত্রের ওজন পাওয়া যায়।

কাপড়ের ওজনকে দুইভাবে প্রকাশ করা যায়, যথা-

(ক) প্রতি একক ক্ষেত্রের ওজন,

(খ) প্রতি একক দৈর্ঘ্যের ওজন।

যন্ত্রপাতি :

১। টেমপ্লেট ২ ব্যালেন্স (কোয়াড্রেন্ট) ৩. সিজার ৪। মার্কিং পেন্সিল

 

কাপড়ের ওজন নির্ণয়করণ

 

কার্যপ্রণালি :

কাপড়ের ক্ষেত্র পরিমাপের জন্য সাধারণত একটি ধাতব পাত্র বা টেমপ্লেট ব্যবহার করা হয়। টেমপ্লেটের বাহুর মান সাধারণত ১০ ইঞ্চি হয় বলে ১০০ বর্গ ইঞ্চি একটি ক্ষেত্র পাওয়া যায়।

টান টান অবস্থায় একটি টেবিলের উপরে এবং পরে টেমপ্লেটে ধরা হয়।

এখন একটি মার্কিং পেন্সিলের সাহায্যে টেমপ্লেটের ধার ঘেঁষে কাপড়ে দাগ কাটা হয়। এরপর টেমপ্লেটটি সরিয়ে একটি ধারালো সিজার দিয়ে দাগ বরাবর কেটে তার ওজন স্কেলের সাহায্যে নির্ণয় করা হয়। এভাবে কাপড়ের ভিন্ন ভিন্ন অংশ থেকে ১০টি নমুনা দিয়ে তার গড় বের করা হয়। প্রাপ্ত ওজনকে ১০০ দ্বারা ভাগ করলে কাপড়ের একক ক্ষেত্রের ওজন পাওয়া যায়।

প্রতি একক ক্ষেত্রের ওজন = ৫৭৬ X M/LW গজ

সাবধানতা

১. সঠিক নমুনা নির্বাচন।

২. ব্যালেন্স ঠিক আছে কি না সেটা পরীক্ষা করে দেখা।

৩. মান নির্ণয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করা।

 

কাপড়ের ওজন নির্ণয়করণ

 

ব্যবহারিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আর্থিক প্রশ্নোত্তর

১. প্রতি একক দৈর্ঘ্যের ওজন (গ্রাম/মিটার) সমান কত?

উত্তরঃ প্রতি একক দৈর্ঘ্যের ওজন (গ্রাম / মিটার) ৩১.০০ × আউন্স/গজ

২। প্রতি একক ক্ষেত্রের ওজন সমান কত?

উত্তরঃ প্রতি একক ক্ষেত্রের ওজন = ৫৭৬ × X M/LW গজ  আউন্স/ বর্গগজ

৩। কাপড়ের ওজন কয়ভাবে প্রকাশ করা যায়

উত্তরঃকাপড়ের ওজন দুইভাবে প্রকাশ করা যায়, যথা-

(ক) প্রতি একক ক্ষেত্রের ওজন,

(খ) প্রতি একক দৈর্ঘ্যের ওয়ান

 

৪। একক ক্ষেত্রের ওজন নির্ণয়ে কী কী যন্ত্রপাতি ব্যবহার করা হয়?

উত্তরঃ নিম্নলিখিত যন্ত্রপাতি ব্যবহার করা হয়-

১. টেমপ্লেট

২. ব্যালে

৩. সিজার

৪. মার্কিং পেন্সিল।

৫। কাপড়ের ওজন বলতে কী বুঝ?

উত্তরঃ কাপড়ের ওজন বলতে এর প্রতি একক ক্ষেরের ওজনকে বুঝায় ।

Leave a Comment