আজকে আমাদের আলোচনার বিষয়-কনট্রাকশন ফ্যাক্টর
কনট্রাকশন ফ্যাক্টর (Define the contraction factor)
তাঁতে কাপড় একটা নির্দিষ্ট টেনশনে থাকে। কারণ লেট-অফ (Let-off) কাপড়ের সুতাকে ধরে রাখতে চা টেক-আপ মোশন কাপড়কে টানতে চায়। তাঁতের মধ্যে কাপড়ের এ অবস্থাকে লুম স্ট্রেইট ফেব্রিক (Loom fabric) বলে। তাঁত থেকে বের করার পর কাপড়ে কোন টেনশন থাকে না, অর্থাৎ কাপড় টান (Tension) মুক্ত হয়। ব কাপড় কিছুটা সংকুচিত (Shrinkage or contraction) হয়।

এ সংকোচনের একটি নির্দিষ্ট পরিমাণ আছে। কটনের এ পরিমাণ গড়ে ১.৫০%। এ ১.৫০% হলো কটন কাপড়ের কনট্রাকশন ফ্যাক্টর। প্রকৃত লুম কনস্ট্যান্ট = ক্যালকুলেটেড লুম কনস্ট্যান্ট + কনট্রাকশন ফ্যাক্টর যদি ক্যালকুলেটেড লুম কনস্ট্যান্ট ১৫ হয়, তবে
প্রকৃত লুম কনস্ট্যান্ট = ১৫ + ১.৫%
১৫ × ১.৫ ১৫ +
১০০
২২.৫০ = ১৫ +
= ১৫ + 0.22৫
= 15.225
বিবিধ (Miscellaneous) :

টেক-আপ পারসেনটেজ (Take-up percentage) :
উৎপাদিত কাপড়ের দৈর্ঘ্য ও উক্ত কাপড় তৈরিতে কাপড়ের দৈর্ঘ্যের চেয়ে কিছু বেশি সুতা নেয়া হয় অনুপাতকে টেক-আপ পারসেনটেজ বলে।
একে শতকরা হারে প্রকাশ করা হয়।
যদি কাপড়ের দৈর্ঘ্য Lf হয় এবং Lf দৈর্ঘ্যবিশিষ্ট কাপড় তৈরি করতে প্রয়োজনীয় টানা সুতার দৈর্ঘ্য Lw ও Lf এর পার্থক্যকে Lf দ্বারা ভাগ করলে যা পাওয়া যায়, তাই ওয়ার্প টেক-আপ পারসেনটেজ।
অর্থাৎ, ওয়ার্প টেক-আপ = Lw-Lf Lf
ওয়ার্স টেক-আপ নিম্নলিখিত বিষয়গুলোর ওপর নির্ভরশীল ঃ
(ক) কাপড়ের নকশা বা ধরনের উপর
খ) টানা সুতার ধরনের উপর
গ) সুতার নম্বরের উপর
(ঘ) কাপড়ের ইঞ্চিপ্রতি পিক এর উপর।
পিক ডেনসিটি (Pick density) ও কাপড়ের ইঞ্চিপ্রতি পিক সংখ্যাকে পিক ডেনসিটি বা পড়েনের ঘনত্ব বলে।
যদি কাপড়ের প্রতি ইঞ্চিতে ৬০টি পড়েন সুতা থাকে, তবে পিক ডেনসিটি = ৬০ পিক স্পেসিং (Pick spacing) : দুটি পর পর পিকের সুতার মধ্যবর্তী দূরত্বকে পিক স্পেসিং বলে। কাপড় বুননের সময় পিকের সুতার কোয়ালিটি, কাউন্ট এবং দীর্ঘ সময় তাঁত বন্ধ থাকা প্রভৃতির উপর এ পিক স্পেসিং পার্থক্য হয়।
পড়েন সুতা মোটা এবং চিকন হলে পিক স্পেসিং যথাক্রমে বেশি ও কম হবে।
পিক স্পেসিং হলো পিপিআই এর ব্যস্তানুপাতিক। যদি পিপিআই = ৫০ হয়, তবে-
পিক স্পেসিং = – পিপিআই = ৫০ = 0.02
পিক স্পেসিং-এর পার্থক্যের কারণ (Causes of variation in pick spacing)
১। যদি টেক-আপ ইকসেনট্রিক (Eccentiric) হয়, তবে পিক স্পেসিং-এ পার্থক্য হয়।
২। যদি সুতার গুণাগুণে পার্থক্য হয় অর্থাৎ সুতার শক্তি এবং ইঞ্চিপ্রতি পিক কমবেশি হয়।
৩। পিক যদি ফেল অব দ্যা ক্লথের যথাস্থানে না পড়ে ।
৪। টেক-আপ এর হার-এ কোন পরিবর্তন হলে ফেল অব দ্যা ক্লথের অবস্থানও পরিবর্তন হবে এবং পিক স্পেসিং- এ পার্থক্য হবে।
৫। লেট-অফ-এর হার পরিবর্তন হলে টানার টেনশনও পরিবর্তন হয়। ফলে ক্লথের অবস্থানেরও পরিবর্তন হয় এবং তাতে পিক স্পেসিং-এরও পরিবর্তন হয়। ৬। দীর্ঘ সময় লুম বন্ধ থাকলে পিক স্পেসিং-এ পার্থক্য হয়।
