ওভেন কাপড়ের প্রতি একক ক্ষেত্রে ওজন পরিমাপ

আজকে আমরা ওভেন কাপড়ের প্রতি একক ক্ষেত্রে ওজন পরিমাপ সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর কাপড়ের আকৃতিগত পরীক্ষার এর অন্তর্গত।

 

ওভেন কাপড়ের প্রতি একক ক্ষেত্রে ওজন পরিমাপ

 

ওভেন কাপড়ের প্রতি একক ক্ষেত্রে ওজন পরিমাপ (Method of determination the mass per unit area of woven fabric) :

কাপড়ের ওজন দুভাবে প্রকাশ করা হয়, যথা-

(ক) প্রতি একক ক্ষেত্রের ওয়ান (Weight per unit area)

(খ) প্রতি একক দৈর্ঘ্যের ওজন (Weight per unit length)

এর মধ্যে সাধারণত কাপড় এর একক ক্ষেত্রের ওজন বের করা হয়। একটি জানা ক্ষেত্রের ওজন নির্ণয় করে সে ওজনকে জানা ক্ষেত্র দ্বারা ভাগ করলেই একক ক্ষেত্রের ওজন পাওয়া যায়।

 

ওভেন কাপড়ের প্রতি একক ক্ষেত্রে ওজন পরিমাপ

 

এর জন্য নিম্নলিখিত যন্ত্রপাতি প্রয়োজন-

১। টেমপ্লেট,

২। ব্যালেন্স (কোয়াড্রেন্ট),

৩। সিজার এবং

৪। মার্কিং পেন্সিল।

কাঁপড়ের ক্ষেত্রে পরিমাপের জন্য সাধারণত একটি ধাতব পাত্র বা টেমপ্লেট ব্যবহার করা হয়। টেমপ্লেটের বাহুর মাপ সাধারণত ১০ ইঞ্চি হয় বলে ১০০ বর্গ ইঞ্চির একটি ক্ষেত্র পাওয়া যায়। কাপড়টিকে টান টান অবস্থায় একটি সমান টেবিলের উপর রেখে তারপর টেমপ্লেটটি চেপে ধরা হয়। এখন একটি মার্কিং পেশিলের সাহায্যে টেমপ্লেটের ধার ঘেঁষে কাপড়ে দাগ কাটা হয়।

 

এরপর টেমপ্লেটটি সরিয়ে একটি ধারালো সিজার নিয়ে নাগ বরাবর কাপড়ের অংশ কেটে তার ওজন কোয়াড্রেন্ট স্কেলের সাহায্যে নির্ণয় করা হয়। এভাবে কাপড়ের ভিন্ন ভিন্ন অংশ থেকে ১০টি নমুনা নিয়ে তার গড় বের করা হয়। প্রাপ্ত এজনকে ১০০ দ্বারা ভাগ করলে কাপড়ের একক ক্ষেত্রের ওজন পাওয়া যায়। এভাবে কাপড়ের ১ বর্ণগঞ্জের ওজন বা ১ বর্গমিটারের ওজন বের করা যায়।

এভাবে কাপড়ের বহর বা গ্রন্থ জানা থাকলে এর একক দৈর্ঘ্যের ওজনও বের করা আবার যদি কাপড়ের দৈর্ঘ্য এবং প্রস্থ জানা থাকে তাহলে কাপড়ের সম্পূর্ণ কাট (Cut), রোল (Roll) বা বেল (Bale) কে ওজন করে কাপড়ের প্রতি একক ক্ষেত্রের ওজন নিচের সূত্রের সাহায্যে বের করা যায়।

 

ওভেন কাপড়ের প্রতি একক ক্ষেত্রে ওজন পরিমাপ

 

প্রতি একক ক্ষেত্রের ওজন = ৫৭৬ × M/LW

প্রতি একক দৈর্ঘ্যের ওজন = ১৬ × আউন্স/গজ

এখানে, M= পাউন্ডে কাপড়ের ওজন

L = গজে কাপড়ের দৈর্ঘ্য

W= ইঞ্চিতে কাপড়ের বহর

আবার, প্রতি একক ক্ষেত্রের ওজন (গ্রাম / বর্গমিটার) = ৩৩.৯০৬ × আউন্স/বর্গগজ

প্রতি একক দৈর্ঘ্যের ওজন (গ্রাম / মিটার) = ৩১.০০ x আউন্স গজ

 

Leave a Comment