এফিসের অনুশীলনী

আজকে আমরা এফিসের অনুশীলনী আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর এফিস এর অন্তর্গত।

 

এফিসের অনুশীলনী

 

এফিসের অনুশীলনী

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১। এ. এফ. আই. এস. (AFIS) এর পূর্ণরূপ কী?

উত্তর: (AFTS) এর পূর্ণরূপ হল- Advanced fibre information system

২। এ. এফ. আই. এস. (AFIS) দ্বারা কী পরীক্ষা করা হয়।

উত্তর: ফাইবারের বিভিন্ন গুণাবলি পরীক্ষা করা হয়।

৩। AFIS কোন নীতিতে কাজ করে?

উত্তর: AFIS এরো-মেকানিক্যাল (Aero-Mechanical) নীতিতে কাজ করে।

৪। কোন মেশিনের সাহায্যে নেপস পরিমাপ পদ্ধতি সারাবিশ্বে স্বীকৃত?

উত্তর: এফিস (AFIS) মেশিনের সাহায্যে নেপস পরিমাপ পদ্ধতি সারাবিশ্বে স্বীকৃত

৫। এল অ্যান্ড এম (IL and M) মডিউল কী?

উত্তর: এল অ্যান্ড এম হল লেংথ অ্যান্ড ম্যাচুরিটি (Length and maturity) মডিউল

৬। টি (T) মডিউল কী?

উত্তর: টি (T) মডিউল হল ট্রাশ ক্লাসিফিকেশন মডিউল)

 

এফিসের অনুশীলনী

 

৭। AFIS এর সাহায্যে ঘণ্টায় কয়টি পরীক্ষা করা হয়?

উত্তর: AFIS এর সাহায্যে ঘণ্টায় ১২ থেকে ১৫টি পরীক্ষা করা হয়।

৮। ক্যালিব্রেশন কী?

উত্তর: কোন মেশিনকে কোন কিছু পরীক্ষা করার সঠিক যোগ্যতা যাচাই হল ক্যালিব্রেশন।

৯। AFIS এর প্রধান অংশগুলো কী কী?

অথবা, AFIS এর প্রধান প্রধান অংশগুলোর নাম লেখ।

উত্তর : AFIS এর প্রধান অংশগুলো নিম্নরূপ-

১। ফিডিং ডিভাইস ২। এ. এম. আই (AMI)

৩। স্ক্যানার

৪। রোটর ৫. মনিটর।

১০। এফিস যন্ত্র IFC বলতে কী বুঝায়?

উত্তর : এফিস যন্ত্রে IFC বলতে ইমম্যাচুয়ার ফাইবার কনটেন্ট (Immature fibre content)-কে বুঝায়, যা এফিস যন্ত্রে IFC মোড এ ক্যালিব্রেটেড করা থাকে।

 

এফিসের অনুশীলনী

 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১। উস্টার এফিস যন্ত্রের কয়েকটি যন্ত্রাংশের নাম লেখ।

উত্তর: উস্টার এফিস যন্ত্রের যন্ত্রাংশের নামসমূহ নিম্নরূপ :

১। মনিটর

২। কন্ট্রোল

৩। সিস্টেম কন্ট্রোল

৪। ইনডিভিজুয়ালাইজার।

২। এফিস (AFIS) দ্বারা ফাইবারের পাঁচটি পরীক্ষার নাম লেখ।

উত্তর: এফিস দ্বারা ফাইবারের পরীক্ষাসমূহের নাম নিম্নরূপ :

১। ফাইবারের দৈর্ঘ্য

২। নেপস

৩। ডাস্ট

৪। ট্রাশ

৫। শর্ট ফাইবার কনটেন্ট

৩। ফাইবারের দৈর্ঘ্য পরীক্ষা করা যায় এমন দুটি যন্ত্রের নাম লেখ।

উত্তর: দৈর্ঘ্য পরীক্ষা যন্ত্রসমূহ, যেমন- ১। উস্টার HVI, ২। উস্টার AFIS.

 

৪। HVI ও AFIS এর পূর্ণরূপ কী?

উত্তর: HVI AFIS এর পূর্ণরূপ নিম্নে দেওয়া হল

HVI High Volume Instrument

AFIS= Advanced Fibre Information

 

এফিসের অনুশীলনী

 

৫। কটন ক্যালিব্রেশন সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর

উত্তর: যে যন্ত্রের দ্বারা কোন কিছু পরীক্ষা করার সঠিক যোগ্যতা যাচাই করার প্রক্রিয়াই হল ক্যালিব্রেশন এইচডিমাই এর একটি অসাধারণ ক্যালিব্রেশন নীতি রয়েছে, যা দ্বারা নিয়মিতভাবে মেশিন ক্যালিব্রেশন করা যায় এ পদ্ধতিতে ঐ মেশিনের জন্য এমন কিছু জানা মানের নমুনা (কটন) মেশিন সরবরাহকারী মেশিনের সাথে সরবরাহ করে থাকেন, যা দ্বারা মেশিন ক্যালিব্রেট করা হয় যতক্ষণ পর্যন্ত ঐ মেশিনে ঐ জানা মান না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত মেশিন অ্যাডজাস্টমেন্ট করতে হবে।

৬। AFIS দ্বারা ফাইবারের কী কী গুণাবলি নির্ণয় করা যায়?

উত্তর: AFIS দ্বারা ফাইবারের নিম্নলিখিত গুণাবলি নির্ণয় করা হয়-

১. ফাইবারের দৈর্ঘ্য

২. শর্ট ফাইবারের কনটেস্ট

৩. ইমম্যাডুয়ার ফাইবার কনটেন্ট

৪. ম্যাচুরিটি রেশিও

৫. নেপস ইত্যাদি ।

 

এফিসের অনুশীলনী

 

 রচনামূলক প্রশ্নাবলি :

১। AFIS সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।

২। AFIS টেস্ট মডিউলগুলো বর্ণনা কর।

৩। AFIS প্রধান অংশসমূহের নাম লেখ এবং এটি

৪। কটন ক্যালিব্রেশন বলতে কী বুঝায়? এর গুরুত্ব আলোচনা কর।

৫। সরল চিত্রসহ AFIS এর কার্যপ্রণালি বর্ণনা কর।

Leave a Comment