এক্সট্রা ওয়েফট ডিজাইন | Fabric Structure Analysis 2

এক্সট্রা ওয়েফট ডিজাইন ক্লাসটি ফেব্রিক স্ট্রাকচার এন্ড এনালিসিস ২ [ Fabric Structure Analysis 2 ] এর ক্লাস। ফেব্রিক স্ট্রাকচার এন্ড এনালিসিস ২ [ Fabric Structure Analysis 2 ] বিষয়টি পলিটেকনিক [ Polytechnic ] এর চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন্জিনিয়ারিং [ Diploma Engineering ] কোর্সে পড়ানো হয়।

 

এক্সট্রা ওয়েফট ডিজাইন

 

এক্সট্রা ওয়েফট ডিজাইন কি?

মূল ডিজাইনের ২ সেট সুতা টানা ও পড়েন গ্রাউন্ড সুতা হিসেবে ব্যবহৃত হয়৷ এছাড়া যে অতিরিক্ত ১ সেট পড়েন সুতা কাপড় অলংকরণের জন্য ব্যবহৃত হয়, তাকে এক্সট্রা ওয়েফট সুতা বলে। আর এই এক্সট্রা ওয়েফট সুতা দ্বারা যে অলংকৃত ডিজাইন তৈরি হয় তাকে এক্সট্রা ওয়েফট ডিজাইন বলে৷

সুতরাং এক্সট্রা ওয়েফট ডিজাইনে ১ সেট টানা সুতাও ২ সেট পড়েন সুতা থাকে৷ টানা সুতার ১ সেট ও পড়েন সুতার ১সেট জমিন হিসেবে ব্যবহৃত হয়৷ আর এই সুতাগুলোই গ্রাউন্ড ওয়ার্প ও গ্রাউন্ড ওয়েফট এবং অপর ১ সেট পড়েন সুতাকে এক্সট্রা ওয়েফট সুতা বলে৷

এক্সট্রা ওয়েফট ডিজাইনের বৈশিষ্ট্য?

  • এক্সট্রা ওয়েফট ডিজাইনে ২ সেট ওয়েফট সুতা থাকে এক সেট গ্রাউন্ড ওয়েফট ও অন্য সেট এক্সট্রা  ওয়েফট সুতা।
  • টানা বা ওয়ার্প ১সেট  ব্যবহৃত হয়৷
  • এক সেট টানা সুতার জন্য একটিমাত্র টানা বিমের প্রয়োজন হয়৷
  • দুই সেট পড়েন সুতার এক সেটকে বলা হয় গ্রাউন্ড ওয়েফট ও অন্য সেটকে বলা হয় এক্সট্রা ওয়েফট সুতা৷
  • দুই ধরনের পড়েন শেডের মধ্যে ঢুকানোর জন্য তাঁতে বক্স চেঞ্জিং মেকানিজম এর ব্যবস্থা রাখতে হবে৷
  • গ্রাউন্ড ওয়েফট ও এক্সট্রা ওয়েফট সুতাসমূহ বিভিন্নভাবে সজ্জিত হতে পারে যেমনঃ GE অথবা GG EE ইত্যাদি৷ (G= Ground weft, E= Extra weft)।
  • কাপড়ের জমিনে সাধারণত প্লেইন বুনন হয় থাকে৷

 

এক্সট্রা ওয়েফট ডিজাইনের গঠনপ্রণালি?

    • কাপড়ের মধ্যে এক্সট্রা ওয়েফট দ্বারা সৃষ্ট নকশার জন্য একটি মোটিফ বা স্পট এক্সট্রা ওয়ার্প এর মতো প্রথমে ছক কাগজে অঙ্কন করে নিতে হবে৷
    • এক্সট্রা ওয়েফট ডিজাইন গঠনের জন্য প্রতি একক দৈর্ঘ্যে সুতার সংখ্যা ও স্পট এর উপর ভিত্তি করে ডিজাইনের রিপিট সাইজ নির্দিষ্ট করতে হবে৷
    • রিপিট নির্দিষ্ট করার পর ছক কাগজে এক্সট্রা ওয়েফট ও গ্রাউন্ড ওয়েফট চিহ্নিত করতে হবে৷ গ্রাউন্ড ওয়ার্প ও গ্রাউন্ড ওয়েফট ও এক্সট্রা ওয়েফট উভয়ের সাথে বন্ধনীতে অংশগ্রহণ করবে৷
    • যদি গ্রাউন্ড ওয়েফট ও এক্সট্রা ওয়েফট বিন্যাস ১ঃ১ হয়। তবে রিপিটের আকার হবে স্পটে ব্যবহৃত পড়েন সুতার সংখ্যার দ্বিগুণ এবং টানা সুতার সংখ্যা স্পটের পড়েন সুতার সংখ্যার সমান হবে৷
    • অতঃপর স্পটকে নির্দিষ্ট করে গ্রাউন্ড ওয়ার্প ও গ্রাউন্ড ওয়েফট দ্বারা প্লেইন ডিজাইন অঙ্কন করতে হবে৷ লক্ষ রাখতে হবে যাতে স্পটের পড়েন সুতা যতটুকু ভাসা আছে ঠিক ততটুকুই ভাসা থাকবে৷

 

 

 

এক্সট্রা ওয়েফট ডিজাইন নিয়ে বিস্তারিত ঃ

 

Leave a Comment