আই এস ও এর অনুশীলনী

আজকে আমরা আই এস ও এর অনুশীলনী আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর আই এস ও এর অন্তর্গত।

 

আই এস ও এর অনুশীলনী

 

আই এস ও এর অনুশীলনী

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১। আধুনিক ব্যবস্থাপনার মূল শ্লোগান (Slogan) কী?

উত্তর: কম খরচে অল্প সময়ে উচ্চতর গুণগত মানসম্পন্ন উৎপাদন।

২। আইএস (ISO) এর পূর্ণরূপ কী?

উত্তর: ISO- এর পূর্ণরূপ হল- International Organization for Standardization,

৩। আইএসও ৯০০১ : ১৯৯৪ এর অর্থ কী?

উত্তর: আইএসও ৯০০১ – ১৯৯৪ এর অর্থ হল যে, এটি একটি আদর্শ দলিল যার সংশোধনী আইএসও কর্তৃক ১৯৯৪ সালে প্রকাশিত হয়।

8। আইএসও ৯০০১ ১৯৯৪ কী কী ধরনের প্রতিষ্ঠানের গুণগত মান নিশ্চিত করে?

উত্তর: বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশিক্ষণ ইনস্টিটিউট, সেবামূলক প্রতিষ্ঠান।

যেমন- হাসপাতাল, টেলিফোন ইত্যাদি।

৫। আইএসও ১০০০ এর শ্রেণিবিভাগ লেখ।

উত্তর: আইএসও ৯০০০ সিরিজের ১৯৯৪ ভার্সনকে গুণগত মান নিশ্চিতকরণে তিনটি স্ট্যান্ডার্ডে ভাগ করা যায়।

১। আইএসও ৯০০১ঃ ১৯৯৪

২। আইএসও ৯০০২ঃ ১৯৯৪

৩। আইএসও ৯০০৩ঃ ১৯৯৪

৬। আইএস ১০০২ ১৯৯৪ স্ট্যান্ডার্ডটি কী ধরনের প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য?

উত্তর: যারা পণ্যের ডিজাইন থেকে শুরু করে এর উন্নয়ন, উৎপাদন, যন্ত্রাদি স্থাপন এবং সেবাদান পর্যন্ত কার্যাদির গুণগত মান নিশ্চিত করেন তাদের জন্য প্রযোজ্য।

 

আই এস ও এর অনুশীলনী

 

৭। আইএসও ৯০০১ ১৯৯৪ স্ট্যান্ডাডটি কী ধরনের প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য?

উত্তর: যারা পণ্যের ডিজাইন করে না শুধু, উৎপাদন, যন্ত্রাদি স্থাপন এবং সেবাদান ইত্যাদি গুণগত মান নিশ্চিত করেন তানের জন্য প্রযোজ্য।

৮। আইএসও ৯০০০ ১৯৯৪ স্ট্যান্ডার্ডটি কোথায় প্রযোজ্য?

উত্তর: এটি সাধারণত চূড়ান্ত ইন্সপেকশন ও টেস্ট সংক্রান্ত বিষয়ের গুণগত মান নিশ্চিত করে।

৯। আইএসও ১০০০ পরবর্তীতে কী সংস্করণ করেছে।

উত্তর: আইএসও ৯০০০ পরবর্তীতে ২০০০ সালে নতুন আইএসও ৯০০০ ২০০০ সংস্করণ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে।

১০। আইএসও ১০০০ ২০০০ পরিবারে কয়টি শ্রেণি রয়েছে ও কী কী?

উত্তর: ৪ টি শ্রেণি রয়েছে, –

১। আইএসও ৯০০০ – ২০০০

২। আইএসও ৯০০১ – ২০০০

৩। আইএসও ৯০০৪ – ২০০০।

৪। আইএসও ১৯০১১-২০০০

 

আই এস ও এর অনুশীলনী

 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১। আইএসও (ISO) সার্টিফিকেটের গুরুত্ব লেখ।

উত্তর: আইএসও (ISO) সার্টিফিকেটের গুরুত্ব নিম্নরূপ-

১। এটি কোন প্রতিষ্ঠানের আদর্শ গুণগত মান বাস্তবায়ন নিশ্চিত করে।

২। এটি কোন প্রতিষ্ঠানকে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে সহায়তা করে।

৩। একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য তার ক্রেতা। আই.এস.ও কার্যকরীভাবে ক্রেতাসাধারণের স্বার্থ নিশ্চিত করে।

 

৪। আই.এস.ও কোন প্রতিষ্ঠানকে নির্বিঘ্নে রীতিবদ্ধ পথে চলতে সাহায্য করে।

৫। আই.এস.ও কোন প্রতিষ্ঠানের কর্মীদের মাঝে চিত্তাকর্ষক প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তাদের সুনাম ও সুখ্যাতি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে ।

৬। এটি কোন প্রতিষ্ঠানের দক্ষতা, প্রতিযোগিতা ভাবাপন্ন এবং মুনাফা বৃদ্ধিতে সহায়তা করে।

২। আইএসও (ISO) এর শ্রেণিবিভাগ লেখ।

উত্তর: আই.এস.ও- ৯০০০ সিরিজের ১৯৯৪ ভার্সনকে গুণগত মান নিশ্চিতকরণে তিনটি স্ট্যান্ডার্ডে ভাগ করা যায়-

১। ISO 9001 : 1994

২। ISO 9002 : 1994

৩। ISO 9003 :1994

 

আই এস ও এর অনুশীলনী

 

৩। মাননিয়ন্ত্রকদের কাজ ও গুণাবলি সংক্ষেপে লেখ।

উত্তর : মাননিয়ন্ত্রকদের কাজ এবং গুণাবলি নিচে আলোচনা করা হল-

১। ধারাবাহিকভাবে মাননিয়ন্ত্রণের নানাবিধ কর্মসূচির পরিকল্পনা এবং সম্পাদন করা।

২। গুণাগুণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে গুণাগুণ নিয়ন্ত্রণের পরিকল্পানমাফিক কাজসমূহ ভাগ করে দেয়া।

৩। যথাযথভাবে গুণাগুণ নিয়ন্ত্রণের ব্যবস্থানি দৈনিক ও মাসিক ভিত্তিতে লিপিবদ্ধ করা।

৪। বর্তমানে উৎপাদিত পণ্যের গুণাগুণ সম্পর্কে কোয়ালিটি কন্ট্রোল ইনচার্জকে অবহিত করা যাতে কোয়ালিটি কন্ট্রোল ইনচার্জ উৎপাদিত পণ্যের বিষয়ে প্রোডাকশন ইনচার্জের সাথে সর্বদা যোগাযোগ রাখতে পারে।

৫। বিভিন্ন বিভাগের মধ্যে ভাগ করা কাজসমূহ রুটিন মাফিক সম্পাদিত হচ্ছে কি না তা নিশ্চিত করা।

৬। বিভিন্ন পরীক্ষার জন্য নমুনায়ন টেকনিক নির্ধারণ করা।

৪। নিবারণমূলক কার্যক্রম এর চারটি প্রয়োজনীয়তা লেখ।

উত্তর : নিবারণমূলক কার্যক্রম এর প্রয়োজনীয়তা নিম্নরূপঃ

১। সম্ভাব্য ত্রুটিসমূহ ও তার কারণ

২।ব্যবস্থা গ্রহণের ফলাফল রেকর্ড করা

৩। ত্রুটি নিবারণের জন্য ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা নিরূপণ করা।

৪। যে সমস্ত নির্ধারণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা পর্যালোচনা করা

৫। নিরন্তর উন্নয়ন কাকে বলে?

উত্তর: কোয়ালিটি পলিসি, কোয়ালিটি অবজেকটিভস, অডিটো ফলাফল, উপাত্ত বিশ্লেষণ, নিবারণ ও প্রতিকারমূলক ব্যবস্থানি গ্রহণ ও ব্যবস্থাপনা পর্যালোচনার মাধ্যমে প্রতিষ্ঠানের মান ব্যবস্থাপনা পদ্ধতির অবিরত উন্নয়ন নিশ্চিত করাকে নিরন্তর উন্নয়ন বলে ।

 

আই এস ও এর অনুশীলনী

 

রচনামূলক প্রশ্নাবলি

১। আইএসও (ISO) বলতে কী বুঝায়? এর কাজসমূহ আলোচনা কর।

২। আইএসও ৯০০০ : ১৯৯৪ শ্রেণিবিভাগ আলোচনা কর।

৩। আইএসও ৯০০০ : ২০০০ এর শ্রেণিবিভাগ বিস্তারিত আলোচনা কর।

৪। আইএসও এবং আইএসও সাটিফিকেশনের গুরুত্ব আলোচনা কর।

৫। আইএসও সার্টিফিকেট প্রাপ্তির ধাপ বা শর্তগুলো সংক্ষেপে লেখ ।

৬। আইএসও সার্টিফিকেট দেয়ার পদক্ষেপগুলো আলোচনা কর ।

৭। মান নিয়ন্ত্রকদের কাজ এবং গুণাবলি আলোচনা কর।

Leave a Comment